প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৬, ২১:৩৭
বন্দরের চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে গণমাধ্যম কর্মীর লিখিত অভিযোগ
বন্দরে চাঞ্চল্যকর মাসুদা হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায় বিচার চেয়ে আইজিপি কমপ্লেইন মনিটরিং সেল পুলিশ হেডকোয়ার্টার্সে লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী গনমাধ্যম কর্মী রাসেল ইসলাম। এ ব্যাপারে গত ৪ নভেম্বর মামলাটি সুষ্ঠ তদন্ত চেয়ে ন্যায় বিচারের আশায় উল্লেখিত দপ্তরে এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বন্দর থানার মাহামুদনগর এলাকায় পাওনা ১৯ লাখ টাকা চাওয়ার জের ধরে একই এলাকার মৃত হবিউল্ল্যাহ মাদবর সন্ত্রাসী ছেলে হাজী সামাউন হাবিবের নির্দেশে দেনাদার সাদ্দাম ও একই এলাকার মৃত হবিউল্ল্যাহ মাদবর আরো ২ ছেলে অলিদ, খোকন ও ওয়ালিদ মুন্সি ছেলে তায়েম হাবিব ও একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সিয়ামসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পাওনাদারের মা মাকসুদা বেগমের উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতির ভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ওই সময় মাকসুদা বেগমের ছোট ছেলে গণমাধ্যম কর্মী রাসেল ইসলামকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে।
এ ব্যাপারে আহত গণমাধ্যম কর্মী রাসেল ইসলাম আরো জানান, বন্দর থানার ওসি স্বেচ্ছায়চারিতার কারনে হত্যাকান্ডের ঘটনার মাস্টারমাইন্ড খুনি হাজী সামাউন হাবিব, অলিদ ও খোকন রয়েগেছে ধরা ছোঁয়ার বাহিরে। সে দীর্ঘ দিন পলাতক থাকার পর এক পর্যায়ে তারা উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা প্রত্যাহারের জন্য পুনরায় খুন জখমের হুমকি দামকি অব্যহত রেখেছে।
উচ্চ আদালত থেকে জামিনে আসা খুনিদের অব্যহত হুমকি দামকি কারনে মামলার বাদী আমার বড় ভাইসহ আমাদের পরিবারের চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তার গাফিলতি ও সেচ্ছাচারিতা কারণে চাঞ্চলকর মামলাটি হিমাগারে যেতে বসেছে।
এ অবস্থা থেকে রেহাই পাওয়াসহ ন্যায় বিচারের আশায় আইজিপি কমপ্লেইন মনিটরিং সেল পুলিশ হেডকোয়ার্টার্সে লিখিত অভিযোগ দায়ের করি।
মন্তব্য করুন: