প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৬, ১৬:৪৪
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বও ) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন, বৈষম্যবিরোধী মামলায় ১ জন, ডাকাতি মামলায় ১ জন, চুরি মামলায় ২ জন, মাদকসেবী ১০ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জন রয়েছেন।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃতরা হলেনÑমোঃ জয়নাল আবেদীন ওরফে মানিক (৪৫), শাহ আলম (৪৫) ও সাইদুর রহমান জনি (৩৬)। বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন মোঃ আনারুল ইসলাম (৩৮)।
চুরি মামলায় গ্রেফতারকৃতরা হলেন মোঃ আবজাল হোসেন (২৮) ও মোঃ লেলিন (২৮)। ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছেন মোঃ সোহেল (৩৪)।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোঃ হাসান (২৬) ও মোঃ জাহাঙ্গীর (৩২) এবং মাদকসেবী হিসেবে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক সংগঠনে পদ-পদবি ও সংশ্লিষ্টতার তথ্যও পুলিশি নথিতে উল্লেখ রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডাকাতি মামলার আসামি মোঃ সোহেলকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন: