info@narayanganjnewsexpress.com ২৪শে নভেম্বর ২০২৬, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জের আওয়ামী লীগ নেতা হাফিজুর উত্তরা থেকে গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৬, ২০:৩২

ছবি: সংগৃহীত

রূপগঞ্জের আওয়ামী লীগ নেতা হাফিজুর উত্তরা থেকে গ্রেপ্তার 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুর রহমান সজিবকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে ঢাকার উত্তরা এলাকায় যৌথবাহিনীর অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন হাফিজুর রহমান সজিব।

 

রূপগঞ্জ ও পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলীয় লোকজন নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর অবস্থান শনাক্ত করে যৌথবাহিনী অভিযান চালায়।

 

ঢাকার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, হাফিজুর রহমান সজিবের বিরুদ্ধে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক-সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। এসব ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা থানা এলাকায় যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

 

পরে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

 

হাফিজুর রহমান সজিবের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর রূপগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর