প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৬, ২১:৩৯
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দন শীলের স্ত্রী রমা শীল মারা গেছেন
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দন শীলের স্ত্রী রমা শীল মারা গেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের জামতলার নুরউদ্দিন টাওয়ারের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রমা শীলের আকস্মিক মৃত্যুর খবরে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং শেষকৃত্যের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, চন্দন শীল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে দায়ের হওয়া একাধিক মামলায় তাঁর নাম রয়েছে।
চন্দন শীল ২০০১ সালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় গুরুতর আহত হয়ে দুই পা হারান। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
মন্তব্য করুন: