info@narayanganjnewsexpress.com ২৫শে নভেম্বর ২০২৬, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে গাঁজা ও এসকাফসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৬, ১৪:৩৭

ছবি: সংগৃহীত

রূপগঞ্জে গাঁজা ও এসকাফসহ মাদক কারবারি গ্রেফতার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল এসকাফ সিরাপসহ মোঃ কামরুজ্জামান কামু (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রূপগঞ্জ থানাধীন নাওড়া মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত কামরুজ্জামান কামু নাওড়া মধ্যপাড়া এলাকার সুলতান মিয়া ও নুরজাহান বেগমের ছেলে।

 

​জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবি গ-জোনের ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম ও এসআই (নিঃ) এ.টি.এম জহিরুল ইসলামের। 

 

নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ বোতল এসকাফ ও ১০ কেজি গাঁজাসহ কামরুজ্জামান কামুকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

​ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর