প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৬, ২০:৩৫
বন্দরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠি
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ৬০ নম্বর বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদ হাসান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা। প্রধান বক্তা ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাকিব মোহাম্মদ রাইয়্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ সাগর।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা লাকির আয়োজনে, শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ রানার সঞ্চালনায় এবং বালিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুল খালেকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী আবু সাঈদ, মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন, মুছাপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য বিল্লাল হোসেন, সংরক্ষিত নারী সদস্য খোদেজা পারভীন ও লাভলী বেগম, সাবেক সদস্য ইয়ানবী, বন্দর উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনির হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালিব, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সমাজসেবক মো. ফারুক, ধামগড় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আরিফ, মদনপুর ইউনিয়ন যুবদল নেতা নূর নবী ও রিপন এবং স্বেচ্ছাসেবক দল নেতা খোকন প্রধান, সজীব ও আনোয়ার প্রধানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও মঙ্গল কামনায় দোয়া করা হয়
মন্তব্য করুন: