info@narayanganjnewsexpress.com ২৬শে নভেম্বর ২০২৬, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৪ যুবক আটক

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৬, ১৪:২২

ছবি: সংগৃহীত

ফতুল্লায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৪ যুবক আট

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশায় করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যাওয়ার সময় চার যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লা মডেল থানার পঞ্চবটী বাসস্ট্যান্ড মোড় থেকে পথচারীদের সহায়তায় তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার মিজানুর রহমানের ছেলে আবু হুদাইয়া (২৪), মো. জাহাঙ্গীরের ছেলে জোনায়ের (২৩), নাছির উদ্দিনের ছেলে সিফাত (২৫) ও বাদশা মিয়ার ছেলে মো. রিয়াদ (২২)।

 

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদ খান কাফি সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। রাত ১১টা ১০ থেকে ১৫ মিনিটের দিকে পঞ্চবটী বাসস্ট্যান্ড মোড়ে একটি অটোরিকশায় থাকা কয়েকজন যুবককে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুনতে পান পুলিশ সদস্যরা।

 

এ সময় পুলিশ সদস্যরা অটোরিকশাটি থামানোর চেষ্টা করলে চার যুবক নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে সেখানে থাকা পথচারীদের সহযোগিতায় পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। এরপর তাদের ফতুল্লা মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অটোরিকশায় করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় চার যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিরা সবাই ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার বাসিন্দা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর