info@narayanganjnewsexpress.com ২৬শে নভেম্বর ২০২৬, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে আ.লীগ-যুবলীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৬, ১৫:৫৩

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে আ.লীগ-যুবলীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৯

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক দল পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করে।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার ৯ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন এবং মাদকসেবী হিসেবে ছয়জন রয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন— সাবেক ছাত্রলীগ নেতা নির্মল কুমার সাহা (৫০), কাঁচপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আব্দুল আজিজ (৫৫) এবং শম্ভুপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মিনার হোসেন (৪৫)।

এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ছয়জন হলেন— মো. নজরুল ইসলাম (৩২), মো. সজিব (২৬), মো. ছানোয়ার হোসেন (৩২), কাউছার (২২), শাহ পরান (২৮) ও শফিকুল ইসলাম (২২)।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

 

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে

ফার্মগেট থেকে সাবেক মন্ত্রী গাজীর পিএস দাদুল গ্রেফতার


সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) এমদাদুল হক ওরফে দাদুলকে রাজধানীর ফার্মগেট এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

তবে গ্রেপ্তারের বিষয়টি এখনো ডিএমপি বা ডিবি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তাঁকে কোন মামলায়, কী অভিযোগে এবং কোথা থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়েও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

ইতিমধ্যে তার গ্রেফতারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গাজীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি

এমদাদুল হক দাদুল দীর্ঘদিন গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে গাজীর এপিএস হিসেবে উল্লেখ করে তাঁর বিপুল সম্পদের মালিক হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।

ওই প্রতিবেদনে রাজধানীর বনশ্রী ও বাসাবো এলাকায় একাধিক ফ্ল্যাট, বাড়ি, আবাসন ব্যবসায় বিনিয়োগ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি, বাড়ি ও মার্কেটের মালিকানার তথ্য প্রকাশ করা হয়েছিল। পাশাপাশি রূপগঞ্জে জমি দখল, চাঁদাবাজি, বালু ব্যবসা ও মাদক কারবারে প্রভাব বিস্তারের অভিযোগও তুলে ধরা হয়।

হত্যা মামলাতেও আসামি দাদুল

২০২৪ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় শিক্ষার্থী রোমান মিয়াকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এমদাদুল হক দাদুলের নাম আসে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী এবং গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৬ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে দাদুলের নামও ছিল।

তৎকালীন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন মামলাটির তদন্ত চলমান থাকার কথা জানিয়েছিলেন।

পূর্বাচলের প্লট বরাদ্দ নিয়েও অভিযোগ

সাম্প্রতিক সময়েও গোলাম দস্তগীর গাজী ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

২০২৬ সালের ১৭ অক্টোবর সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বরাদ্দ করা পাঁচ শতাধিক প্লট আত্মসাতের অভিযোগের কথা উঠে আসে। অভিযোগের প্রাথমিক তালিকায় গোলাম দস্তগীর গাজীর পাশাপাশি তাঁর সাবেক এপিএস এমদাদুল হক দাদুলের নামও উল্লেখ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর