info@narayanganjnewsexpress.com ২৬শে নভেম্বর ২০২৬, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৬, ১৫:৫৫

ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে বিহারি ক্যাম্পের রমজান নামে পরিচিত এক ব্যক্তি রয়েছেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ওয়াটার ওয়াকস রোডের নীট কনসান গার্মেন্টসের প্রধান ফটকের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় চলমান মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামানের তত্ত্বাবধানে ডিবি খ-জোনের ইন্সপেক্টর রেজাউল ইসলামের নেতৃত্বে এবং এসআই বিপুল হোসেনের সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেটকারসহ দুই পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারি ক্যাম্প এলাকার মোঃ রমজান (৩২), পিতা মোস্তাকিন ওরফে গফুর ভান্ডারী, এবং শান্ত (২২), পিতা তাইজুল ইসলাম।

 

অভিযানে তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ঢাকা মেট্রো-গ ২৫-৩২২১ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

 

আটককৃতদের বিরুদ্ধে মাদক উদ্ধার সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর