info@narayanganjnewsexpress.com ২৬শে নভেম্বর ২০২৬, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ৩৮৫ পিচ ইয়াবাসহ মাদক ডিলার সামছু গ্রেপ্তার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৬, ১৬:২৭

ছবি: সংগৃহীত

ফতুল্লায় ৩৮৫ পিচ ইয়াবাসহ মাদক ডিলার সামছু গ্রেপ্তার

 

৩৮৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক ডিলার সামছুল ওরফে সামছু (৪২) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বের) দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

 

গ্রেপ্তারকৃত ব্যাক্তি ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার চাঁন মিয়া ড্রাইভারের ছেলে।

 

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এস আই রেহানুল এবং এ এস আই আবুল কালাম আজাদ যৌথ অভিযান পরিচালনা করে মাদক ডিলার সামছুলকে গ্রেপ্তার করেন। এসময় উপস্থিত লোকজনদের মোকাবেলায় রক্ষিত থাকা অবস্থায় ৩৮৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

 

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

 

স্থানীয়রা জানান, আটককৃত ব্যাক্তি সামছুল চিহ্নিত একজন মাদক ডিলার। ফতুল্লার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুঁচরা ইয়াবা সরবরাহ করে আসছিলেন দীর্ঘদিন ধরে। সামছুল গ্রেপ্তারের কারনে ধর্মগঞ্জসহ আশে পাশের এলাকায় কিছুটা হলেও মাদকমুক্ত হয়েছে।

 

সে সাথে মাদক ডিলার সামছুলের সহযোগীদেরকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর