info@narayanganjnewsexpress.com ২৬শে নভেম্বর ২০২৬, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৬, ১৬:২৯

ছবি: সংগৃহীত

রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুটি শিল্পপ্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

 

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো হাইটেক স্টীল মিলস এবং আর বি কন-কাস্ট অ্যান্ড রি-রোলিং মিলস (প্রা.) লিমিটেড। উভয় প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

 

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়ুদূষণ বন্ধে রূপগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে রূপগঞ্জ থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

 

অভিযানে প্রতিষ্ঠান দুটি বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন পরিচালনা করেন।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর