info@narayanganjnewsexpress.com ২৭শে অক্টোবর ২০২৬, ১২ই কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৮০

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৬, ১৪:২১

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৮০

 

নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ সদস্যসহ সর্বমোট ৮০ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

 সোমবার (২৬ অক্টোবর) পরিচালিত এই অভিযানে ৩৩৬ পিস ইয়াবা, ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ১২ জন, মাদকসেবী ৪২ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, ছিনতাইকারী ৫ জন, নিয়মিত মামলার আসামি ২ জন, অন্যান্য ধারার ৫ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জন সদস্য রয়েছেন।

 

থানাভিত্তিক অভিযানের বিবরণ নিচে দেওয়া হলো:

• নারায়ণগঞ্জ সদর থানা: ২ কেজি গাঁজা ও ৩৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, অন্যান্য ধারার ১ জন এবং নিষিদ্ধ সংগঠনের ২ জন সদস্যসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

• ফতুল্লা মডেল থানা: ৪ কেজি গাঁজা, ১৬০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৪ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, অন্যান্য ধারার ১ জন এবং নিষিদ্ধ সংগঠনের ২ জন সদস্যসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

• সিদ্ধিরগঞ্জ থানা: ৪০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জন ছিনতাইকারী এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

• বন্দর থানা: নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্য এবং অন্যান্য ধারার ১ জনসহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

• সোনারগাঁও থানা: ৫১ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১৮ জন মাদকসেবী, ২ জন ছিনতাইকারী, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার ১ জনসহ সর্বমোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

• রূপগঞ্জ থানা: ১৬০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১৪ জন মাদকসেবী এবং অন্যান্য ধারার ১ জনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

• আড়াইহাজার থানা: অভিযান পরিচালনা করে ১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর