info@narayanganjnewsexpress.com ২৭শে অক্টোবর ২০২৬, ১২ই কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গরুর প্রাণ বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক 

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৬, ১৪:৪২

ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গরুর প্রাণ বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গোয়ালঘরসহ পাঁচটি বসতঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা দুটি গরু দগ্ধ হয়ে মারা গেছে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত প্রায় তিনটার সময় সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার মো: শহিদুল্লাহ'র বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

 

এসময় গোয়ালঘরে থাকা গুরুর প্রাণ বাঁচাতে গেলে বাড়ির মালিক মো: শহিদুল্লাহ অগ্নিদগ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তার ভাই মো: লোকমান হোসেন। 

 

এদিকে সিদ্ধিরগঞ্জের আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, খবর পেয়ে রাত পৌনে ৪ টার সময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গোয়ালঘরসহ পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা দুটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা তাদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর