প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৬, ১৭:৫৪
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ আটক-৩, প্রাইভেট কার জব্দ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক-পিপিএম, সঙ্গীয় ফোর্সসহ একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করেন।
আটক ব্যক্তিরা হলো-জুজু(২৯),আরিফুল (২৩) ও গাড়িচালক শাকিল(৩৭)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে গাঁজা উদ্ধারের পাশাপাশি ঢাকা মেট্রো-গ-২৭-৬৫০৯ নম্বরের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক-পিপিএম জানান,এ ঘটনায় আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন: