info@narayanganjnewsexpress.com ২৭শে অক্টোবর ২০২৬, ১২ই কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৬, ২১:০৩

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

 

 

 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রাখার অপরাধে ২ টি ফার্মেসিকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।

 

 

এর আগে একই দিন দুপুরে তিনি উপজেলার বারদী বাজারে মূল্য তালিকা না থাকায় এক মুদি দোকানীকে এবং নিম্নমানের খাবার পরিবেশন করায় এক হোটেল ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদণ্ড দেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ২টি ফার্মেসিকে ১১ হাজার ও মূল্য তালিকা না থাকায় মুদি দোকানীকে এবং নিম্নমানের খাবার পরিবেশন করায় এক হোটেল ব্যবসায়ীকে ৯ হাজার সর্ব মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ সময় জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক কবির হোসেন, সহকারী কমিশনারের কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও সেনেটারী ইন্সপেক্টর মোশাররফ হোসেনসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর