info@narayanganjnewsexpress.com ৩০শে অক্টোবর ২০২৬, ১৪ই কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জ মহানগর যুবশক্তির আহ্বায়ক রাইসুল, সদস্য সচিব শান্ত

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৬, ২১:০৮

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ মহানগর যুবশক্তির আহ্বায়ক রাইসুল, সদস্য সচিব শান্ত

 

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ মহানগর শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে রাইসুল ইসলামকে আহ্বায়ক ও মাহবুবুর রহমান শান্তকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন আদনান তাহসান।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে কমিটিটি অনুমোদন করা হয়।

 

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন এস এম আল হাসান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে হাবিব উল্লাহ হাবিব ও রিফাত হাসান অন্তুকে। এ ছাড়া যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আবু তালহা আব্দুল্লাহ এবং সিনিয়র সংগঠক হয়েছেন ফাহিম মুনতাসীর শুভ।

 

অনুমোদনপত্রে আংশিক কমিটির দায়িত্বশীলদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর