info@narayanganjnewsexpress.com ৩০শে অক্টোবর ২০২৬, ১৪ই কার্তিক ১৪৩৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে : এমপি মান্নান ​

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৬, ২১:৫৪

ছবি: সংগৃহীত

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে : এমপি মান্নান ​

 

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান তিতাস কর্তৃপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনাদের সদিচ্ছা থাকলে এই অবৈধ চুনা কারখানাগুলো চলতে পারত না। জনগণ প্রতিনিয়ত আমাদের কাছে এসে অভিযোগ করছে। যদি আগামী ১৫ দিনের মধ্যে এসব অবৈধ চুনাকারখানা বন্ধ করতে না পারেন, তবে ক্ষুব্ধ জনগণ আপনাদের পিঠের চামড়া রাখবে না। তাই দ্রুত প্রশাসনকে সঙ্গে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

এমপি বলেন, সোনারগাঁয়ে বর্তমানে ব্যাপক হারে অবৈধ চুনাকারখানা বৃদ্ধি পেয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ চাইলে এগুলো সহজেই বন্ধ করতে পারে। কিন্তু একাধিকবার অভিযান চালানো হলেও তা বন্ধ হচ্ছে না। এই অবৈধ কার্যক্রমের কারণে সরকার ও দলের বদনাম হচ্ছে।

 

সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে হাইওয়ে পুলিশের কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে এমপি মান্নান বলেন, কাঁচপুর হাইওয়ে পুলিশের বেওয়ারিশ লাশ দাফনে যদি কোনো অসুবিধা হয়, তবে তারা চাইলে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার কবরস্থানে দাফন করতে পারবেন। আমি এর আনুষ্ঠানিক অনুমতি দিলাম।

তিনি বলেন, সোনারগাঁওয়ে থানা পুলিশ যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে। তবে তালতলা ফাঁড়ি, জামপুর ও সাদিপুর এলাকায় অপরাধের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। পুলিশ প্রশাসনকে এই এলাকাগুলোতে বিশেষ নজর রাখার আহ্বান জানাচ্ছি।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁও সার্কেলের মামুন সরকার, কাঁচপুর সার্কেলের কে.এম রাফসান, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাসেল ভূইয়া, সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ হাইওয়ে ও নৌ পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর