info@narayanganjnewsexpress.com ৩০শে অক্টোবর ২০২৬, ১৫ই কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে বিদেশি মদসহ বিএনপি নেতার ছেলে আটক

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৬, ১৫:০৮

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে বিদেশি মদসহ বিএনপি নেতার ছেলে আটক

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাব চৌরাস্তা থেকে বিদেশি মদসহ মোঃ শুভ (২৫) নামে এক যুবককে আটক করেছে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।

 

আটককৃত আসামি মোঃ শুভ জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব চৌরাস্তা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিকের তত্ত্বাবধানে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মোঃ জসীমউদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই মোঃ মামুনুর রশীদ ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় মোঃ শুভকে বিদেশি মদসহ আটক করা হয়।

 

এই বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ বারিক বলেন, ১বোতল বিদেশি মদসহ এক জনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর