info@narayanganjnewsexpress.com ৩০শে অক্টোবর ২০২৬, ১৫ই কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৬, ১৫:৩১

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৬৩ ক্যান বিয়ার, ২৯৫ পিস ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৮৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১৪ জন, একজন চোর, অন্যান্য ধারায় চারজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।

 

থানাভিত্তিক অভিযানে নারায়ণগঞ্জ সদর থানায় ৯ জন, ফতুল্লা মডেল থানায় ৬৬ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ২৫ জন, বন্দর থানায় ৭ জন, সোনারগাঁ থানায় ১৩ জন, রূপগঞ্জ থানায় ১৩ জন এবং আড়াইহাজার থানায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এর মধ্যে ফতুল্লা মডেল থানার অভিযানে ৬৩ ক্যান বিয়ারসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জে ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ২৭০ পিস ইয়াবাসহ সাতজন মাদক ব্যবসায়ী এবং রূপগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ ছাড়া বন্দরে ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

 

জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর