প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৬, ২১:৪১
সিদ্ধিরগঞ্জে ইকবাল অনুসারীদের বিরুদ্ধে চাঁদা না পেয়ে ভাঙচুরের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে এক সরকারি কর্মচারীর নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক নাসিক কাউন্সিলর ইকবাল হোসেনের অনুসারীদের বিরুদ্ধে।
ভুক্তভোগীর অভিযোগ, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী ধনু হাজী রোড এলাকায় এ ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত পাঁচজনকে ধরে পুলিশে দিলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী মো. শাহাদাৎ হোসেন সানু পেশায় একজন অবসরপ্রাপ্ত সরকারি গাড়িচালক বলে জানান। তিনি সড়ক ও জনপথ বিভাগে গাড়ি চালাতেন।
তিনি বলেন, দীর্ঘদিনের সঞ্চয় ও নিজের উপার্জিত অর্থ দিয়ে ওই এলাকায় স্থাপনা নির্মাণ করছিলেন তিনি। সেখানে দোকান ও ঘর নির্মাণের কাজ প্রায় শেষদিকে ছিল। এসব নির্মাণে প্রায় ১৪ হাজার ইট ব্যবহার করা হয়। শুধু স্থাপনার ওপরে টিন লাগানোর কাজ বাকি ছিল।
কিন্তু গতরাতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের নিদের্শে তার অনুসারীরা এসব স্থাপনা ভাঙচুর করে বলে অভিযোগ করেন শাহাদাৎ।
মন্তব্য করুন: