info@narayanganjnewsexpress.com ২৯শে অক্টোবর ২০২৬, ১৪ই কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৮৪ জন গ্রেপ্তার, ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার _copy

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৬, ১৭:২৪

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৮৪ জন গ্রেপ্তার, ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

 

নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ১৯১ পিস ইয়াবা ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোট ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 বুধবার (২৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ১৬ জনকে মাদক ব্যবসায়ী এবং ৫৪ জনকে মাদকসেবী হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত ৬ জন, নিয়মিত মামলার ৩ আসামি, অন্যান্য ধারায় ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য রয়েছেন।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা থেকে ৪ জন, ফতুল্লা মডেল থানা থেকে ৩০ জন, সিদ্ধিরগঞ্জ থানা থেকে ১৪ জন, বন্দর থানা থেকে ৪ জন, সোনারগাঁও থানা থেকে ২৪ জন, রূপগঞ্জ থানা থেকে ৫ জন এবং আড়াইহাজার থানা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

অভিযানে সদর থানা এলাকায় ১৮ পিস, ফতুল্লায় ৭৩ পিস, সিদ্ধিরগঞ্জে ৩ হাজার পিস এবং সোনারগাঁওয়ে ২৩ হাজার ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া রূপগঞ্জে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। বন্দর থানা এলাকায় ১ কেজি ৫০০ গ্রাম এবং রূপগঞ্জে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর