
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড-এর নতুন বহুতল ভবন কমিউনিটি সেন্টার গতকাল বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ উদ্বোধন করা হয়েছে। নব নির্মিত ক্লাবের কমিউনিটি সেন্টারে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ক্লাব সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান নামফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ক্লাবের ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে নির্মিত এই নতুন ভবনটি ভবিষ্যতে সদস্যদের জন্য আরও সমৃদ্ধ সেবা ও উন্নত সুযোগ-সুবিধা প্রদান করবে বলে অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন। আধুনিক ডিজাইন, সুললিত স্থাপত্য এবং অতিরিক্ত বহুমুখী সুবিধার কারণে নতুন কমিউনিটি সেন্টারটি ইতিমধ্যেই সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক ও ক্লাব সদস্য মোঃ সাইফুর রহমান যিনি উদ্বোধন থেকে শুরু করে পুরো কার্যক্রম অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন পরিচালনা পর্ষদ-২০২৪ এবং পরিচালনা পর্ষদ-২০২৫ এর সম্মানিত সদস্যবৃন্দ, যারা কমিউনিটি সেন্টার বাস্তবায়ন ও নির্মাণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবের এই বৃহৎ উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়।
পরিচালনা পর্ষদ-২০২৫Ñএর সদস্যরা হলেন:-
আলহাজ্ব এম. সোলায়মান, সভাপতি, মারুফ আহমেদ (বাবু), সিনিয়র সহ-সভাপতি, মোঃ সাইদুল্লাহ হৃদয়, সহ-সভাপতি, পরিচালকবৃন্দ: মোঃ জাহিদ হোসেন, হারুন অর রশীদ, সেলিম রেজা সিরাজী, মোঃ তাইজুদ্দিন আহমেদ, খান আব্দুল কাদির মাহাবুব (বাবু), কাজী আব্দুস সাত্তার, কৌশিক সাহা ও দিলারা মাসুদ মায়না।
অন্তবর্তীকালীন পরিচালনা পর্ষদ-২০২৪Ñএর সদস্যরা হলেন:-
আলহাজ্ব এম. সোলায়মান, সভাপতি, মাহমুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি, কাশেম জামাল, সহ-সভাপতি, পরিচালকবৃন্দ: এডভোকেট সরকার হুমায়ুন কবির, মোঃ ইকবাল হাবিব, মোঃ মাহবুবুর রশীদ জুয়েল, আলহাজ্ব ইঞ্জি. আমিনুজ্জামান মৃধা, দুলাল মল্লিক, সেলিম রেজা সিরাজী, মোঃ সাইফুর রহমান ও ইফতেখার আহমেদ (পুলক)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিঃ নির্বাচন কমিশন-২০২৫ এর সম্মানিত চেয়ারম্যান জনাব আনিসুল ইসলাম সানি। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি, সদস্য, সদস্যপরিবার, ক্লাবের কর্মকর্তা/কর্মচারী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর। অনুষ্ঠানের শেষে সবার জন্য দোয়া ও শুভ কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :