
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামবাসি সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। এসময় বাড়িঘর, দোকানে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২১ জানুয়ারী) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচানি, খাসেরগাঁও ও ছোট কোরবানপুর গ্রামবাসি দেশীয় অস্ত্র, টেঁটা নিয়ে সংঘর্ষ জরিয়ে পরে দু’পক্ষই। খবরপেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, পিরোজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার খাসেরগাঁও গ্রামের মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে একই এলাকার পাঁচানি গ্রামের হামিদুল ইসলামের সাথে বালু ভরাট ও মাদক ব্যবসা বাধা দেয়া ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ জানান, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসির মধ্যে সংঘর্ষের খবরপেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :