নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ পাচারকারী আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ পাচারকারী আটক

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবুমার্কেট সংলগ্ন এলাকা থেকে প্রায় ২০ কোটি ৬৭ লক্ষ টাকার ভারতীয় শাড়িসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মালামাল শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল বলে জানানো হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারি ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাচারকারীকে আটক করা হয়।”

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল, ট্রাক এবং আটককৃত পাচারকারী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।