সোনারগাঁও কাঁচপুরের ১৯ মামলার আসামী টাইগার মোমেন ডিবির হাতে গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৬, ২:১১ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁও কাঁচপুরের ১৯ মামলার আসামী টাইগার মোমেন ডিবির হাতে গ্রেপ্তার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে বহুল আলোচিত আসামি মোঃ মোমেন ওরফে টাইগার মোমেন (৪০)।
তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৯টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে একটি চৌকস দল সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য টাইগার মোমেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোমেন সোনারগাঁও থানার সোনাপুর গ্রামের বাসিন্দা।
তিনি ২০২৪ সালের আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মোহাম্মদ আশিক মিয়া (২০) হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন।
ওই মামলার নং-১৪, তারিখ-২২/০৮/২০২৪ এ তিনি ৬৫ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত হন।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় একাধিক মাদক মামলাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
অবশেষে নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।