আড়াইহাজারে জামায়াতের কর্মীর উপর হামলা,বাড়ি ভাঙচুর


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে জামায়াতের কর্মীর উপর হামলা,বাড়ি ভাঙচুর

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ–২ আসনের আওতাধীন আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বারৈপাড় গ্রামে জামায়াত কর্মী কবির হোসেনের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা কবির হোসেনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটায়। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মান্দাইলপাড়া গ্রামের হাবু মেম্বার ও তার ভাই নুরা পাগলার নেতৃত্বে ২০-৩০ জন লোক উক্ত হামলা চালায় ।
ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তবে হামলার পর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার বিস্তারিত জানতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।