বন্দরে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী বিক্রেতা আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন / ১০০০
বন্দরে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী বিক্রেতা আটক

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের বন্দরে ৪ কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ রুমানা বেগম (৪৫)নামে এক নারী গাঁজা বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। রোববার (২২ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ রাজা মিয়ার নেতৃত্বের একটি চৌকশ টীম গোপন সংবাদের ভিত্তিতে থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে রুমানা বেগমের বসত ঘর থেকে গাঁজা বিক্রির চেষ্টাকালে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হন। এ সময় তার হেফাজতে থাকাবস্থায় ১১৬০ পুরিয়া (৪ কেজি ৩শ’ গ্রাম) গাঁজা ও পরিমাপের স্কেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯ (ক)ধারায় বন্দর থানায় একটি মামলা রুজু হয়েছে। ধৃতকে ২৩ ফেব্রুয়ারি সোমবার নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।