ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার কোতালেরবাগ বউবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ফতুল্লা মডেল থানার কোতালেরবাগ এলাকার পাথাইরা বাড়ি মসজিদ সংলগ্ন হান্নান মিয়ার ছেলে পলাশ (৩৫), এবং একই থানার কোতালেরবাগ বউবাজার এলাকার বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে রোমান (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস ইমন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে