আড়াইহাজারে সিএনজি-বাস সংঘর্ষে শিশু তাসফিয়া নিহত, মা বাবা আহত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে সিএনজি-বাস সংঘর্ষে শিশু তাসফিয়া নিহত, মা বাবা আহত

আড়াইহাজারে সিএনজি-বাস সংঘর্ষে শিশু তাসফিয়া নিহত, মা বাবা আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে তাসফিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেন ও নাসিমা বেগমের মেয়ে। এ ঘটনায় তাঁরাও আহত হ‌য়ে‌ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাউছিয়া থেকে বিশনন্দির দিকে যাচ্ছিল একটি সিএনজি। পথিমধ্যে বড় বিনাইরচর এলাকায় দারুল উলুম মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তাসফিয়া গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় তাসফিয়ার বাবা আবুল হোসেন ও মা নাসিমা বেগম আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত স্থান ত্যাগ করে বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।