সিদ্ধিরগঞ্জ পুলিশের রাতভর অভিযানে ৩৪ জন গ্রেপ্তার: মাদক উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জ পুলিশের রাতভর অভিযানে ৩৪ জন গ্রেপ্তার: মাদক উদ্ধার

সিদ্ধিরগঞ্জ পুলিশের রাতভর অভিযানে ৩৪ জন গ্রেপ্তার: মাদক উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়ে‌ছে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩টি ইয়াবা ট্যাবলেট। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার (৬ মার্চ) ভোর ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মো. সজিব (২৭), মো. শুভ মিয়া (২০), মো. শাহজালাল (২৫), হৃদয় (৩৫), মো. নুর ইসলাম ওরফে বাবু (৩৫), পারভীন আক্তার (৩৫), সুমি (২৬), মিঠুন (৩২), ইব্রাহিম (৪৫), নাছির (২৮), নাদিম হোসেন (২৮), শাহানাজ (৪৫), ইসরাত জাহান (৫০), নুরুল হুদা (৪২), লিমা (৩০), স্বপন (৪০), আশিক (২৩), জাহিদ (২২), আকাশ (২২), আরমান (৪৫) ও ইয়াছিন (২৩)সহ মোট ৩৪ জন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়েছে।

এ ছাড়া সাজা পরোয়ানাভুক্ত দুইজন, জিআর পরোয়ানাভুক্ত পাঁচজন এবং অন্যান্য মামলার ছয়জন আসামিকেও অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।