বন্দরে জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ১০:০৬ অপরাহ্ন / ১০০০
বন্দরে জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান

বন্দরে জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান

নারায়ণগঞ্জ বন্দরে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপরতা চালাচ্ছে উপজেলা প্রশাসন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে নানা অপতথ্য ও গুজব ঠেকাতে বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে সরেজমিন পরিদর্শনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে বন্দরের বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার।

ইউএনও শিবানী সরকার জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী উপজেলার মোট ১০টি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন। এসময় স্টক রেজিস্টার যাচাই করে সকল তথ্যের মিল পাওয়া যায়।বিধায় কোন জরিমানা করা হয়নি।তবে খোলা তেল বিক্রিতে বিধিনিষেধ করার পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী তেল মজুদ ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।সবগুলো পাম্পই সচল পাওয়া যায়।

চলমান অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো রকম গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে নতুন নির্দেশনা মেনে জ্বালানি তেল ব্যাবহার করতে হবে।