
সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সাবেক সভাপতি অসুস্থ মো. হারুন-অর-রশীদ চৌধুরী (স্বপন)-কে দেখতে তার বাসভবনে ছুটে গেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের প্রতিনিধি দল।
শনিবার (৭ মার্চ) রাতে এমপি আবুল কালামের নির্দেশে শহরের বি.বি রোডস্থ মার্ক টাওয়ারে স্বপন চৌধুরীর বাসভবনে তাকে দেখতে যান তারা।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহামুদ, মুসাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. খোকন।
এসময় তারা এমপি আবুল কালামের পক্ষে স্বপন চৌধুরীর শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামায় দোয়া করেন।
উল্লেখ্য যে, সিদ্ধিরগঞ্জের এস.ও. এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মারত্মকভাবে আহত হয়, মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং বাম হাতের হাড় ভেঙ্গে যায়, আগামী ১০ মার্চ তার হাতের একটি অস্ত্রোপচার করা হবে।
আপনার মতামত লিখুন :