সিদ্ধিরগঞ্জে ১০ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে  ১০ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ১০ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়। একই অভিযানে একটি মামলার ওয়ান্টভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়।

অভিযানে আটকরা হলেন— মো. সাঞ্জু (৩০), মো. কাউসার (২০), মো. আলমগীর হোসেন (৪২), মো. জাহাঙ্গীর (৪৬), শাহিদা বেগম (৩৬), শাহনাজ বেগম (৪০), তারেক হোসেন (৪৪), হেলেনা আক্তার (৪০), আসমা বেগম (৩৮) ও আলী নূর (৫২)। তাদের সবার বাড়ি সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায়।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৪৪০ পুরিয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদক ও টাকা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ছাড়া অভিযানের সময় একটি মামলার ওয়ান্টভুক্ত আসামি মো. ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। সে গোদনাইল রসুলবাগ এলাকার আবুল হোসেনের ছে‌লে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ওসি আশরাফ

নারায়ণগঞ্জ বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেছেন চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।সে লক্ষ্যে অপরাধীদের গ্রেফতারে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।শান্তিপূর্ণ বন্দর গড়তে এবং সন্ত্রাস ও মাদকমুক্ত করতে তিনি সাংবাদিকদের সার্বিক সহায়তা কামনা করেন।

রবিবার (৮ মার্চ) দুপুরে বন্দর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।এসময় থানা এলাকার আইনশৃঙ্খলা বিষয়ক নানা বিষয় নিয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়।

গণমাধ্যমকর্মীরা সমাজের আয়না এবং জাতির বিবেক উল্লেখ করে ওসি আশরাফ উদ্দিন বলেন,সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে সমাজের নানা অনিয়ম অসঙ্গতির চিত্র উঠে আসে।কাঙ্ক্ষিত দেশ গড়তে সংবাদ মাধ্যমের দায়িত্ব ও ভুমিকা অপরিসীম বলে মন্তব্য করে বলেন,আমাদের দায়িত্ব পালনকালে ভুল ত্রুটিগুলো তুলে ধরায় সংশোধনের সুযোগ পাই। বন্দরবাসীকে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের ঐকান্তিক সহায়তা কামনা করেন তিনি।

প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সরদার মো.আলীম,অর্থ সম্পাদক লতিফ রানা,সাবেক সহ সভাপতি মেহেবুব মিয়া,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।