
বন্দরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে আগামী ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নর্রবাহী অফিসার(ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)রহিমা আক্তার ইতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জসিম উদ্দিন তোতা,থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আশ্রাফুল আলম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আজিজুর রহমান, নৌবাহী ডকইয়ার্ড স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ।
উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা ২৫ মার্চের গণহত্যা ও মহান স্বাধীনতার নানা স্মৃতি চারণ করেন।এসময় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন করতে নানা পদক্ষেপের কথা জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
ইউএনও শিবানী সরকার বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।আসন্ন ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।জাতীয় দিবস ও পবিত্র ঈদ উদযাপন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সকলের ঐক্যবদ্ধ সহায়তা কামনা করেন তিনি।
আপনার মতামত লিখুন :