নারায়ণগ‌ঞ্জে লিংক রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসের চাপায় পথচারী নারী নিহত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন / ১০০০
নারায়ণগ‌ঞ্জে লিংক রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসের চাপায় পথচারী নারী নিহত

নারায়ণগ‌ঞ্জে লিংক রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসের চাপায় পথচারী নারী নিহত

 

নারায়ণগঞ্জে বাস ও কাভার্ড ভ্যানের ধাক্কার মধ্যে পড়ে লতারাণী মণ্ডল (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতারাণী সদর উপ‌জেলার পিলকুনি এলাকার বাসিন্দা সুখরঞ্জন মণ্ডলের স্ত্রী। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে এগোচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর কাভার্ড ভ্যানটি সড়কের পূর্ব পাশে সরে যায়। এই অবস্থায় রাস্তা পারাপারের সময় বাস ও আইল্যান্ডের মাঝখানে পড়ে যান লতারাণী মণ্ডল। এতে গুরুতর আহত হন তিনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।