ফতুল্লায় মাদকাসক্ত ছেলের মারধরে বাবা-মা আহত, হত্যার হুমকির অভিযোগ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় মাদকাসক্ত ছেলের মারধরে  বাবা-মা আহত, হত্যার হুমকির অভিযোগ

ফতুল্লায় মাদকাসক্ত ছেলের মারধরে বাবা-মা আহত, হত্যার হুমকির অভিযোগ

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকাসক্ত ছেলের মারধরে বাবা-মা আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাবা।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ মূলিবাশের মোড় এলাকার বাসিন্দা মো. খোকন (৪৫) তাঁর ছেলে জনির (১৮) বিরুদ্ধে এ অভিযোগ করেন।

 

তিনি জানান, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছে।

 

খোকনের ভাষ্য, গত রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে মাদক কেনার জন্য জনি তাঁর মা ইতি আক্তারের কাছে ৫ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে জনি ক্ষিপ্ত হয়ে বাবা-মায়ের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে দুজনই আহত হন।

 

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে জনি তাদেরও হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ভুক্তভোগী খোকন জানান, তিনি একজন পঙ্গু ব্যক্তি এবং চায়ের দোকান চালিয়ে সংসার চালান। ছেলের মাদকাসক্তির কারণে দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এএসআই আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজ