সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন দত্তপাড়া এলাকা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃতরা হলো মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান (৩৮), মো. সেলিম মিয়া (৩৩)।

 

 

পুলিশ জানায়, দত্তপাড়া এলাকায় মতিন সাহেবের বাগানবাড়ির ভেতর থেকে তাদেরকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ বিষয়ে ওসি মহিবুল্লাহ বলেন, “আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সোনারগাঁও থেকে মাদক নির্মূল করতে যা যা প্রয়োজন, তা করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

 

তিনি আরও জানান, ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সোনারগাঁও থানায় যোগদানের পর থেকে এ পর্যন্ত ৫৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।