
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা সেতুর ঢালে গাড়ি চাপায় শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় আবু বকর (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সেতুর ঢাল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি আবু বকরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :