আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ৭:২১ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকু‌রের পানিতে ডুবে আনিসা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের মনোহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আনিসা স্থানীয় বাসিন্দা রাসেল মিয়ার মেয়ে।তার মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল আনিসা। একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে। কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।

পরে গুরুতর অবস্থায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোশারফ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।