যথাযোগ্য মর্যাদায় বন্দর গণহত্যা দিবস পালিত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন / ১০০০
যথাযোগ্য মর্যাদায় বন্দর গণহত্যা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় বন্দর

গণহত্যা দিবস পালিত

 

মাহফুজ জাহিদ :

যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জ বন্দর

গণহত্যা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে স্থানীয়

উপজেলা প্রশাসন ও শহীদ পরিবারের উদ্যোগে নানা কর্মসূচি

পালন করা হয়।

 

শনিবার (৪ এপ্রিল) সকালে শহীদ স্মৃতিস্তম্ভে

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

করেন বন্দর উপজেলা নির্বাহী

অফিসার (ইউএনও) শিবানী সরকার।বিকেলে বন্দর সিরাজউদ্দৌল্লা ক্লাব মাঠে আলোচনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

 

এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের

উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে

পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা, শহীদদের আত্মার

মাগফিরাত কামনায় মিলাদ

মাহফিল ও বিশেষ দোয়া প্রার্থনা

অনুষ্ঠিত হয়।