শীতলা মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে শোভাযাত্রা, সম্প্রীতির আহ্বান দিদার খন্দকারের


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ১০:২৩ অপরাহ্ন / ১০০০
শীতলা মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে শোভাযাত্রা, সম্প্রীতির আহ্বান দিদার খন্দকারের

শীতলা মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে শোভাযাত্রা, সম্প্রীতির আহ্বান দিদার খন্দকারের

 

নারায়ণগঞ্জে শ্রী শ্রী শীতলা মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) নগরীর ১৪নং ওয়ার্ডের শীতলা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেওভোগ উত্তরপাড় শীতলা মন্দিরে গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৪নং ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকারসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

 

শোভাযাত্রা শেষে বক্তব্যে দিদার খন্দকার বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই দলটি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বেও সেই ধারা অব্যাহত রয়েছে।

 

তিনি বলেন, “সনাতন ধর্মের পূজাগুলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব। আমরা যেমন আমাদের ধর্মীয় উৎসব পালন করি, তেমনি মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল ধর্মাবলম্বীর মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করেন। বিএনপি সব সময় সকল ধর্মকে সমান চোখে দেখে— যার যার ধর্ম, সে সে পালন করবে।”

 

দিদার খন্দকার আরও বলেন, সকল ধর্মের প্রতি পারস্পরিক সম্মান ও সহাবস্থান নিশ্চিত করলেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, কাউকে সম্মান জানালে নিজের মর্যাদা কমে না, বরং তা পারস্পরিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে।

 

শোভাযাত্রাটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।