নারায়ণগঞ্জের তিন থানার ওসি ক্লোজড!


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জের তিন থানার ওসি ক্লোজড!

নারায়ণগঞ্জের তিন থানার ওসি ক্লোজড!

 

নারায়ণগঞ্জে একযোগে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ক্লোজ করা হয়েছে।

 

রবিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানার ওসি আবদুল বারিক ও আব্দুল হালিমকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

 

এর আগে, গত শনিবার (৪ এপ্রিল) রূপগঞ্জ থানার কর্মকর্তা সবজেল হোসেনকেও ক্লোজ করা হয় এবং তার স্থলে সালাউদ্দিন নামে এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী। তিনি জানান, রবিবার জারি করা এক আদেশের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানার দুই ওসিকে ক্লোজ করে লাইন ওয়ারে সংযুক্ত করা হয়েছে।

 

তবে কী কারণে এই তিন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

 

জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে লটারির মাধ্যমে কোন ধরনের লেনদেন ছাড়াই সারা দেশের সকল থানার ওসি বদলি করা হয়েছিল যাদের মধ্যে তিনজন ছিলেন। এমন ক্লোজ এর কারণ হিসেবে অনেকে মন্তব্য করেছেন কোন ধরনের লেনদেন ছাড়া যে সকল সেই প্রদান করা হয়েছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন করা হবে।