সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ২:২৩ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্রিল কেটে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও দেড় থেকে দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

 

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় সীমা ডাইংয়ের পাশের মঞ্জিল মোরশেদ নামের এক ব্যক্তির পাকা বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, ডাকাতরা বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে।

 

ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, ডাকাত দলের সদস্য ছিল আনুমানিক সাত থেকে আটজন। তারা বাড়ির মূল্যবান সামগ্রী লুট করে দ্রুত পালিয়ে যায়।

 

ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। তবে এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার বা কাউকে আটক করা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।