
বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরনের ১০ দিন পর মুক্তিপন দাবি
বন্দরে হাবিবুর রহমান (১২)নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরনের ১০ দিন পর মুক্তিপানের টাকা দাবি করেছে অপহরণকারিরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে অপহরনকারীদের ব্যবহৃত ০১৪০৯৬১৯৯৩৬ নাম্বার থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রের স্বজনদের কাছে ফোন করে ওই মুক্তিপনের টাকা চাওয়া হয়। অপহৃত মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকার নূর নবী মিয়ার ছেলে। এর আগে গত সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকা থেকে মাদ্রাসা যাওয়ার পথে উল্লেখিত মাদ্রাসা ছাত্র অপহরনের শিকার হয়। এ ব্যাপারে গত মঙ্গলবার (৩১ মার্চ) নিখোঁজের পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং-১৫৪৪।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকার নূর নবী মিয়ার ছেলে হাবিবুর রহমান (১২) মাদ্রাসার যাওয়ার পথে অপহরনকারীরা জোর পূর্বক উল্লেখিত মাদ্রাসা ছাত্রকে রাস্তা থেকে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে মাদ্রাসা ছাত্রের কোন হদিস না পেয়ে এ ঘটনায় গত মঙ্গলবার (৩১ মার্চ) নিখোঁজ ছাত্রের পিতা বাদী বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করে। নিখোঁজের ১০ দিনেও অপহৃত মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের খবর জানাতে পারেনি বন্দর থানা পুলিশ। এদিকে নিখোঁজ ঘটনার ১০ দিন পর বৃহস্পতিবার সকালে অপহরনকারী চক্র তাদের ব্যবহৃত ০১৪০৯৬১৯৯৩৬ নাম্বারে নিখোঁজের স্বজনদের কাছে ফোন দিয়ে মুক্তিপন দাবি করে জানায় মুক্তিপনের টাকা দিলে নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে চট্রগ্রাম জেলার মিরসরাই থানা পৌছে দিবে বলে জানায়। পরে বিষয়টি নিখোঁজের পরিবার বন্দর থানা পুলিশকে অবগত করলে পুলিশ উল্লেখিত মোবাইল নাম্বারটি লোকেশন নারায়ণগঞ্জ কালি বাজার দেখাচ্ছে বলে বন্দর থানা পুলিশ নিশ্চিত করেছেন। নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :