বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরনের মূল আসামী ইমরান গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরনের মূল আসামী ইমরান গ্রেফতার

বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরনের মূল আসামী ইমরান গ্রেফতার

 

বন্দরের মদনপুর চানপুর এলাকা হতে মাদ্রাসা ছাত্র মোহাম্মদ ভূইয়া (৮) অপহরনের ঘটনায় আলী হোসেনের জবানবন্দিমতে সোমবার একই এলাকা হতে ইমরান ভূইয়া (২৮) নামের এক অপহরনকারীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। এদিকে ধৃত অপহরনকারীর স্বজনরা অপহৃত মোহাম্মদ হোসেনের পরিবারের লোকজনকে কোর্টে গিয়ে মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন এমনকি মামলা প্রত্যাহার না করলে প্রান নাশের হুমকি দিচ্ছে বলে জানাগেছে।

বন্দর থানাসূত্রে জানাগেছে, বিগত ইদুল ফিতরের ২ দিন আগে ১৯ মার্চ বিকেলে এলাকার মোশারফ হোসেনের ছেলে মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্র মোহাম্মদ হোসেন অপহৃত হয়। ঐদিনই রাতে একটি মোবাইল হতে কল করে অপহৃতর পিতার কাছে ১০ লাখ টাকা মুক্তিপন চাইলে মোশারফ হোসেন বন্দর থানা পুলিশকে ঘটনাটি অবহিত করলে পুলিশ ঐ নম্বর ট্রাকিং করে ঈদের দিন পুলিশের বিশেষ টিম পটুয়াখালী জেলা সদর এলাকা হতে আলী হোসেনকে গ্রেফতার করে ঐদিনই তার দেয়া তথ্যঅনুযায়ী ঢাকা শ্যামপুর এলাকা হতে অপহৃত মোহাম্মদ হোসেনকে উদ্ধার করে। ধৃত আলী হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে অপহরনের ঘটনার মুল পরিকল্পনাকারী ইমরানের নাম বলে। মামলার তদন্তকারী অফিসার তৌহিদ আলম জানান, অপহরনের ঘটনায় জড়িত সন্দেহেই ইমরানকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের পরিবারের লোকজনকে হুমকি বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। ধৃত ইমরানক রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী মোশারফ হোসেন জানান, ধৃত ইমরান খারাপ প্রকৃতির লোক। আমি চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। আমার পরিবারের জান মালের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় ডায়েরী করেছি। আমি পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।