
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২০ জন আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অন্যান্য অপরাধে জড়িত আসামিরা রয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।
গ্রেপ্তাররা হলেন—নাদিম (২৪), শিপন (২৯), মো. সোহেল (৩৮), জসীম ওরফে বাবু (৪২), মো. আল-ইমরান (২৪), মো. সিয়াম হোসেন (২৪), মো. হিমেল (২৩), মো. আজিজুল (২৫), মো. ইমান হোসেন (২৩), মো. ফাহিম হোসেন (২৩), সুজন (২৫), জাকির (৪০), মো. জাহাঙ্গীর হোসেন (৩১), মো. ইদ্রিস আলী (২৯), মো. স্বপন হোসেন (৩৫), আ. কাদির ওরফে ফালান (৩২), নাঈম (২০), মো. আল আমিন ওরফে শিপন (২৫), মো. সিফাত (২০), মো. শামীম (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন এলাকা থেকে শুরু করে এসিআই পানির কল সংলগ্নসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়। এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন, চুরির মামলায় দুজন এবং অন্যান্য অপরাধে জড়িত আরো ১৪ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, ‘মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :