রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক 

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।

 

সোমবার (২০ এপ্রিল) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোস্তাকিম, শাহ আলম মধু ও রিপন।

 

 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রোববার রাত ২টার দিকে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় যাত্রীবাহী বাসে করে একটি সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন তথ্য পায় পুলিশ।

 

পরবর্তীতে এমন তথ্যর ওপর ভিত্তি করে অভিযান চালায় পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।