বন্দরে শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন / ১০০০
বন্দরে শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট

বন্দরে শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট

 

বন্দরে কলেজ থেকে ফেরার পথে এক ছাত্র ও ছাত্রীকে রাস্তা গতিরোধ করে নগদ টাকা, মোবাইল সেট ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। ওই সময় বখাটেরা কলেজ ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ স্কুল মাঠ এ নঘটনাটি ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কদমরসুল কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র মো. মিনহাজুল ইসলাম (১৯) এবং তার সহপাঠী ফাতেমা খাতুন তানিয়া (১৮) কলেজ শেষে বাড়ি ফির ছিল। দুপুর আনুমানিক ১টার সময় তারা নবীগঞ্জ ইসলামবাগ স্কুল মাঠের কাছে পৌঁছালে উৎপেতে থাকা বখাটে দল তাদের পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মিনহাজুলের কাছ থেকে নগদ ১ হাজার টাকা টাকা ও ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স তার সহপাঠী তানিয়ার কান থেকে ২ আনা ওজনের স্বর্ণের দুল জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। লুটপাটের একপর্যায়ে বখাটেরা ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও শ্লীলতাহানি করে।

এই ঘটনায় ভুক্তভোগী মিনহাজুল ইসলাম বাদী হয়ে হাজীগঞ্জ এলাকার মো. সানি ও সোয়াব এবং বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মো. লাবিব, নাঈম ও সীমান্তসহ ৮ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

বন্দর থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।