ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা জলিল মেম্বার গ্রেফতার

Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা জলিল মেম্বার গ্রেফতার

ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা জলিল মেম্বার গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২২ জুলাই)সন্ধ্যায় র‌্যাব-১১ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলায় ওয়ারেন্ট থাকায় আব্দুল জলিল মেম্বারকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানায় সোর্পদ করে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ফতুল্লা মডেল থানা পুলিশ আওয়ামী লীগ নেতা জলিল মেম্বার কে কোর্টে প্রেরন করেছে।

আব্দুল জলিল মেম্বারের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই- আগষ্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় ছাত্র – জনতাকে দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা করে হত্যার অভিযোগে মামলা হয়। সেই মামলায় ওয়ারেন্ট থাকায় জলিল মেম্বারকে আটক করে র‌্যাব ।