বন্দরে ৩টি ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে ৩টি ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

বন্দরে ৩টি ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

 

কাশিপুরের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫৫ হাজার টাকা ও মোবাইল সেট ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা ৩টি ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

আটককৃতরা হলো বন্দর থানার আলীনগর এলাকার খোকন বেপারী ছেলে অপূর্ব (২২) একই এলাকার আয়নাল হক মিয়ার ছেলে মিনহাজ (১৭)একই থানার ১নং মাধবপাশা এলাকার আজিজুল মিয়ার ছেলে মোহন (২১) ও একই এলাকার রমজান আলী মিয়ার ছেলে বাপ্পী (১৮)। এ ব্যাপারে ভুক্তভোগী কাউসার বাদী হয়ে বন্দর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৬(৪)২৬।

ধৃতদের রোববার (২৬ এপ্রিল) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বন্দর থানার ফরাজিকান্দা কবরস্থান সংলগ্ন উপেজলা রোডে এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।